সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

দুই আসনে উপনির্বাচন : মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

৭ এপ্রিল ২০২৬, ২০:১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন কেন্দ্র করে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকেই এসব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে ভোটের দিন সীমিত থাকবে অন্যান্য যান চলাচলও।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে গতকাল সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
এতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ৭ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ১০ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
এছাড়া ৮ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ৯ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি ক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানানো হয়েছে।
এর মধ্যে রয়েছে– আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী যানবাহন।
দূরপাল্লার যাত্রী বহনকারী বা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের জন্য একটি করে গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।
সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও যানবাহন নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলতে পারবে।

টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর কিংবা আন্তজেলা সংযোগ সড়কের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেটদের নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য কোনো ব্যক্তির জন্য নির্বাচন কমিশনের অনুমোদন থাকলে মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

দুই আসনে উপনির্বাচন : মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

আপডেট সময় ০৮:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬