সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

বেরোবিতে রিসার্চ, পাবলিকেশন ও কোলাবোরেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ রিসার্চ, পাবলিকেশন এন্ড কোলাবোরেশন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)|
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মান নির্ধারণে গবেষণা, মানসম্মত প্রকাশনা এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণামুখী কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার হার বাড়াতে উদ্যোগ নিতে হবে| এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র‌্যাংকিং ও সুনাম বৃদ্ধি পাবে|
কর্মশালায় সভাপতিত্ব করেন বেরোবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম| কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন মালেয়শিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির রিসার্চ সেন্টার ফর ন্যানো মেটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলজি (আরসিএনএমইটি) এবং গবেষক এবং বিভাগীয় প্রধান প্রফেসর সাইদুর রহমান| কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন| এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন|
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

বেরোবিতে রিসার্চ, পাবলিকেশন ও কোলাবোরেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬