সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

রাংটিয়া রেঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

হাতির চলাচল সুরক্ষায় বন বিভাগের অভিযান
শেরপুরের রাংটিয়া রেঞ্জাধীন তাওয়াকোচা বিটের পানবর মৌজায় ভুট্টা ও ধানক্ষেতের চারপাশে অবৈধভাবে জি-আই তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ঘটনা উদ্ঘাটন করেছে বন বিভাগ। মূলত বন্য হাতির প্রবেশ ঠেকাতে এই বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল, যা হাতির স্বাভাবিক চলাচলে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং প্রাণহানির ঝুঁকি বাড়ায়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৭ এপ্রিল ২০২৬) উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সকল অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্ট স্থানীয়দের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা ফাহিম মুনতাসির, সঙ্গে ছিলেন বন বিভাগের অন্যান্য স্টাফরা।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অবৈধ ও প্রাণঘাতী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

রাংটিয়া রেঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৮:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬