রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত বেতছড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ১ ও ২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় অবস্থিত বসতবাড়িতে এই আগুন লাগে। এতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাটি প্রত্যন্ত এবং উচু পাহাড় হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছানো সম্ভাব হয়নি, এরআগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে ঘরের মালিকের ভাগিনা তারেক জানান।
অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইসলামপুর ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য বিপসী তংচংগ্যা জানান, প্রত্যন্ত এলাকা হওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনায় দ্রুত সাহায্য পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবার পাশের বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান রনি জানান,আমার ইউনিয়নের অগ্নিকান্তর ঘটনা খবর পেয়ে, আমি আমার দলের নেতাকর্মীদে কে দূরত্ব ঘটনা স্থলে যাওয়ার জন্য এবং সকল নাগরিকের প্রতি আহবান জানান অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া 




















