ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনির ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ সখীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলার উদ্বোধন নওগাঁয় উদ্ধারকৃত ৮৫টি হারানো মোবাইল মালিকদের হাতে বুঝিয়ে দিলেন জেলা পুলিশ এক কলস পানির জন্য পাড়ি দিতে হয় মাইলের পর মাইল ফরিদপুরে ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবককে জরিমানা ঘের দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে রামপালে উত্তেজনা এগিয়ে আনা হয়েছে হামের টিকাদান কর্মসূচি, শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ মুগডাল-বাদাম ছেড়ে তরমুজে ঝুঁকছেন চাষিরা, অতিরিক্ত উৎপাদনে বাজারে ধস বোরহানউদ্দিনে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে প্রশাসনের সচেতনতামূলক সভা।

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি জানি এবার পরীক্ষায় নকল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সরকারের ওপর নির্ভর করে নকল করা। এই শিক্ষকরাই নকল বন্ধ করেছিল, এই শিক্ষকরাই নকল করিয়েছে।

তিনি বলেন, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এখন আর কাউকে শাস্তি দেওয়া যায় না, সেখানে কিছু নেই। এই আইন সংশোধনের জন্য কাজ চলছে। সেখানে ডিজিটাল আইন ঢুকাতে হবে। নকল করায় ছাত্রকে, শিক্ষককে শাস্তি দিচ্ছেন, কিন্তু কেন্দ্র পরিদর্শককে শাস্তি দিচ্ছেন না। কেন্দ্রের বেঞ্চের নিচে, বাথরুমে নকল ঢুকিয়ে রাখে, এটি কে করে নিশ্চয়ই অথোরিটি করে। বাইরে থেকে মন্ত্রী-এমপিদের লোকজন মব করে নকল সাপ্লাই দিলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কাউকে ছাড়া যাবে না।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এর আগে বেলা পৌনে ১১টা থেকে নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সভা শুরু হয়।

বিকেল ৪টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের ডেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শিক্ষাবর্ষের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় অতিরিক্ত ৬ মাস সময়ে চলে যায়। সে জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি, মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একদিন অনলাইনে একদিন অফলাইনে ক্লাস শুরুর বিষয়ে এখনো আলোচনা চলছে। সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এটি হলেও শুধু মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে।

এ সময় পরিদর্শন শেষে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দেন মন্ত্রী।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদীয়া ফাইন্যান্সের এমডি মনির ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬