ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘জুলাইয়ের টেন্ডার কি একাই নিয়েছেন?’— বিরোধী দলকে প্রশ্ন আন্দালিব পার্থের ‘প্রস্তর যুগে’ আটকে আছেন ট্রাম্প : ইরান সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী, জানালেন সহমর্মিতা কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানা, আটক ১ লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল: সংঘর্ষে পুলিশসহ আহত ১০, শহরে থমথমে পরিস্থিতি ৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে হবে : ডিএমপি ভারতে পাচারের সময় শিশুসহ ৮ জন উদ্ধার মহেশখালীতে প্রথম দিনে ৪,২৩০ শিশুকে হাম টিকা, জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে জোর প্রচারণা পীরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সীমান্তেবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ইদানিং চোরাকারবারিরা তৎপর হয়ে উঠেছে ভারতীয় ০৪টি মহিষ আটক।

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল: সংঘর্ষে পুলিশসহ আহত ১০, শহরে থমথমে পরিস্থিতি

লক্ষ্মীপুর পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের চকবাজার এলাকায় এই সংঘর্ষে পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবারের হাতাহাতির ঘটনার প্রতিবাদে এবং পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৫টার দিকে চকবাজার এলাকায় মিছিলের চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সংগঠনের জেলা শাখার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদের নেতৃত্বে একটি মিছিল চক মসজিদের সামনে থেকে বের হয়।
এসময় পাল্টা কর্মসূচি নিয়ে আসা ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। দুই পক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে দায়িত্বরত পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এছাড়া অন্তত ৫ জন সাধারণ পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ বলেন, “পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও একটি পক্ষ আইন অমান্য করে মিছিল বের করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।” তিনি আরও জানান, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার এবং সব ধরনের জমায়েত থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাইয়ের টেন্ডার কি একাই নিয়েছেন?’— বিরোধী দলকে প্রশ্ন আন্দালিব পার্থের

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল: সংঘর্ষে পুলিশসহ আহত ১০, শহরে থমথমে পরিস্থিতি

আপডেট সময় ০৮:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬