ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রামে খাল খনন করতে  গিয়ে পরিত্যক্ত অবিস্ফোরিত  গ্রেনেড উদ্ধার

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাটি খননের সময় একটি মরিচাধরা হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল) সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের হতে পারে।
বৃহস্পতিবার রাত বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার  বিকেলে খাল খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো মনে হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে জমির মালিকের কাছে জমা দেন।
পরবর্তীতে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জমির মালিক ভূরুঙ্গামারী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত বস্তুটির গায়ে ‘PGF’ লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরোনো গ্রেনেড বা মর্টারশেল, যা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকায় মরিচা ধরে গেছে এবং বিস্ফোরিত হয়নি।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তুটি থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সেনাবাহিনী ও র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল থানায় পৌঁছেনি বলে নিশ্চিত করেছেন ওসি আজিম উদ্দিন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

বিশ্ব শ্রমিক দিবসে কুমিল্লায় তরুণদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

কুড়িগ্রামে খাল খনন করতে  গিয়ে পরিত্যক্ত অবিস্ফোরিত  গ্রেনেড উদ্ধার

আপডেট সময় ০৩:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬