সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে নতুন বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান খুব কাছাকাছি : ট্রাম্প রোনালদোর কাছে ‘ইউরো ও বিশ্বকাপের তাৎপর্য একই’, যা বললেন অবসর নিয়ে সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আমিও রক্তমাংসের মানুষ— বলেই কাঁদলেন নিশো

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৬২৬ বার পড়া হয়েছে

ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি দর্শকদের মাঝে যেমন সাড়া ফেলেছে, তেমনি হৃদয়ও ছুঁয়ে গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার পেছনের গল্প বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেতা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন, যা বেশ আলোচনা তৈরি করেছে নিশোর ভক্তমহলে।

সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূজা চেরি, প্রযোজক রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে ছিলেন সিনেমার গল্পের সেই বাস্তব চরিত্র নূর— যার ভূমিকায় অভিনয় করেছেন নিশো। সিনেমার প্রেক্ষাপট ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে নিশো আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘দেখুন, আমিও তো রক্তমাংসের মানুষ।’ এইটুকু বলেই তিনি স্তব্ধ হয়ে যান এবং পরক্ষণেই কান্নায় ভেঙে পড়েন।

নিশো জানান, পর্দায় চরিত্রটিকে জীবন্ত করে তোলার জন্য তিনি সরাসরি নূরের গ্রামে গিয়েছিলেন। সেখানে নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তাদের যাপিত জীবনের কঠিন সংগ্রামের গল্প শুনেছেন। সেই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। পুনরায় আবেগাপ্লুত কণ্ঠে নিশো বলেন, ‘ওরা মানুষ, তাদের কষ্টগুলো একদম সত্যি। আমি শুধু সেই জীবনটা অনুভব করার চেষ্টা করেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান

আমিও রক্তমাংসের মানুষ— বলেই কাঁদলেন নিশো

আপডেট সময় ০১:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬