সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

এবার মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, গ্যাস সিলিন্ডার ও একটি বোটসহ ১২ পাচারকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে একটি বড় মানবপাচার পরিকল্পনাও নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়। এ সময় ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাসহ মোট ১২ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। তবে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক দলের দ্রুত অভিযানের ফলে সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

এবার মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেল জব্দ

আপডেট সময় ০৫:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬