ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ২টা হামদর্দের নতুন পণ্য আমরূপালি কালোজিরা ম্যাংগো বার এবং আমরূপালি সুইট ম্যাংগো বারের লঞ্চিং অনুষ্ঠিত।  গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা ধামরাইয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি: মালামালসহ গ্রেপ্তার ৩ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল  ‘জিএইউ ধান ৪’ ধানের জাত উদ্ভাবন স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে ২০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জন  কমলনগরে শ্রেষ্ঠ আলেম হিসাবে সম্মাননা পেলেন, মাওলানা গিয়াস উদ্দিন রামগঞ্জে ভস্মিভূত দিনমজুরের বসতঘর

রামগঞ্জে ভস্মিভূত দিনমজুরের বসতঘর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি দিনমজুর নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তার বসতঘরটি দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে যায়। তিনি বলেন, “আমি কিছুই উদ্ধার করতে পারিনি। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।”
নজরুল ইসলাম আরও জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত কাজ করতে পারছেন না, ফলে আর্থিকভাবেও চরম সংকটে রয়েছেন।
স্থানীয় ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, “নজরুল আগে আমার সঙ্গে গাইড ওয়ালের কাজে যুক্ত ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় সে কাজে অংশ নিতে পারছে না।”
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল জানান, “নজরুলের পক্ষে নিজ খরচে বসতঘর নির্মাণ করা সম্ভব নয়। তার জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।”
এ ঘটনায় এলাকায় সহমর্মিতার সাড়া দেখা গেছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর দ্রুত সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ২টা

রামগঞ্জে ভস্মিভূত দিনমজুরের বসতঘর

আপডেট সময় ০৪:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬