সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে মোছা. নিসা খাতুন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়- ৪ জন একসঙ্গে মাদরাসার পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ২ জনকে মৃত এবং অপর ২ জনকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধার করা ২ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ৪ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং অপর ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে ২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু

আপডেট সময় ১২:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬