ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসি বনাম সালাহ: লড়াই নাকি অসহায় আত্মসমর্পণ? ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রামেবির জাওয়াদুল হক শ্বেতহস্তী কর্ণফুলী টানেল প্রকল্পে অপচয় ও অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬২৩ বার পড়া হয়েছে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী ও বিদিশা চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া। মারা গেছেন তাদের মা প্রখ্যাত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরবিদায় নিলেন তিনি।

মর্মান্তিক এই ঘটনার সূত্রপাত হয় একটি নাচের অনুষ্ঠানকে কেন্দ্র করে। জানা যায়, কয়েক দিন আগেই একটি স্মরণসভায় নৃত্য পরিবেশন করেছিলেন দীপালি চক্রবর্তী। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর থেকেই তিনি শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন। আরও পড়ুন

উল্লেখ্য, চক্রবর্তী পরিবারের দুই স্তম্ভ ছিলেন বিপ্লব কেতন চক্রবর্তী ও দীপালি চক্রবর্তী। ২০১৮ সালে চিরবিদায় নিয়েছিলেন বাবা অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তী। এবার মাকেও হারালেন তিন বোন। বাবা যেমন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, মা দীপালি চক্রবর্তীও ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি বনাম সালাহ: লড়াই নাকি অসহায় আত্মসমর্পণ?

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

আপডেট সময় ০১:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬