ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসি বনাম সালাহ: লড়াই নাকি অসহায় আত্মসমর্পণ? ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রামেবির জাওয়াদুল হক শ্বেতহস্তী কর্ণফুলী টানেল প্রকল্পে অপচয় ও অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে বেকার যুবক ও যুব নারীদের দক্ষ করে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সরকারের রাজস্ব খাতের আওতায় ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।
গতকাল ​বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০২৩-২০২৪ অর্থবছরের এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের প্রশিক্ষণে মূলত তিনটি লাভজনক বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, ​গাভী পালন ও মোটাতাজাকরণ, ​উন্নত জাতের গবাদি পশু পালন, ​পারিবারিক হাঁস-মুরগি পালন ও সঠিক ব্যবস্থাপনা।
​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, যুব সমাজই দেশের প্রধান চালিকাশক্তি। শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালনের মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো আপনাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, যাতে আপনারা বাড়িতে বসেই খামার স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
উদ্বোধনী ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ​উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,​ সন্ন্যাস বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, ​সহকারী শিক্ষক মো. ইব্রাহিম, মান্দা মহানগর কলেজের প্রভাষক মো. মামনুর রশীদ প্রমুখ।
​আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বেকার যুবক ও যুব নারীরা এই ৭ (সাত) দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকরা আশা করছেন, প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পশুপালন ও সঠিক ব্যবস্থাপনার জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা ক্ষুদ্র বা মাঝারি আকারে খামার স্থাপন করতে পারবেন, যা এলাকার বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি বনাম সালাহ: লড়াই নাকি অসহায় আত্মসমর্পণ?

আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬