ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে ৯ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. ইশরাক সিদ্দিকী ইউসিবিএল-এর ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ২ পরিচালক কারাগারে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ  কসবায় প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার ওয়াসার ‘নিয়োগ ও কোড বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ অফিসে ঢুকে সাংবাদিককে হুমকি, আজিজ ও মনির গং-এর বিরুদ্ধে থানায় জিডি মির্জাপুরে আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত কিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল

পল্লবীতে পরিত্যক্ত ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকা থেকে পুলিশের লুণ্ঠন করা একটি শটগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড শটগানের খালি খোসা।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে পল্লবী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পল্লবী থানাধীন সেকশন-১২, আলীনগরের সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠন হওয়া ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, সোমবার রাতে সাগুফতা হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে লুণ্ঠনকৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ৯ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

পল্লবীতে পরিত্যক্ত ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

আপডেট সময় ০৬:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬