ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন

মাঠে নিষ্প্রভ এমবাপে, হার মেসিহীন পিএসজির

হার দিয়ে নতুন বছর শুরু করল লিওনেল মেসি, নেইমারহীন পিএসজি। ফরাসি লিগে বছরের প্রথম দিন ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কিলিয়ান এমবাপেদের। 

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে এই মুহূর্তে আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন মেসি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় রোববার ছিলেন না নেইমারও। বিশ্বকাপে সোনার বুটজয়ী এমবাপে রোববার লঁস-এর বিরুদ্ধে পিএসজিকে জেতাতে পারবেন কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল ফুটবলপ্রেমীদের। টানা ২৫ ম্যাচে অপরাজিত থাকা পিএসজি শুরুতেই ধাক্কা খায়। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই ঘরের মাঠে লঁস-কে এগিয়ে দেন প্রেজামিসল ফ্রাঙ্কোস্কি। তবে তিন মিনিট পরেই সমতা ফেরান পিএসজি-র হুগো একিতিকে। কিন্তু ২৮ মিনিটে ফের এগিয়ে যায় লঁস।

পিএসজি সমর্থকরা আশা করেছিলেন, দ্বিতীয়ার্ধে দল ঘুরে দাঁড়াবে। কিন্তু খেলা শুরু হওয়ার দু’মিনিটের মধ্যেই লঁসকে ৩-১ গোলে এগিয়ে দেন আলেক্সিস মৌরিসে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে দুরন্ত হ্যাটট্রিক করা এমবাপেকে পুরো ম্যাচে কখনওই চেনা ছন্দে পাওয়া যায়নি। ৬০ মিনিটে নেওয়া তার শট বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক। গোল নষ্ট করেন পাবলো সারাবিয়াও। তার হেডও বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক।

ম্যাচের পর ম্যানেজার ক্রিস্তফ গালচিয়ের বলেন, আমি মনে করছি, এমবাপে এবং হাকিমিকে কয়েক দিনের জন্য বিশ্রাম দেওয়া প্রয়োজন। টানা ম্যাচের ধকল ওরা নিতে পারছে না। ম্যানেজার হিসেবে ওদের রক্ষা করা প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। আশা করি, বিশ্রাম পেলে ওর আবার স্বমেজাজে ফিরবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মাঠে নিষ্প্রভ এমবাপে, হার মেসিহীন পিএসজির

আপডেট সময় ০১:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩