ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরির অভিযোগ, বেবিচকের প্রকৌশলীর শাস্তি শুধু বদলি আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা বন্যার পানিতে যান চলাচল বন্ধ, সাজেকে ৫ শতাধিক পর্যটক আটকা রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের জোরালো সমর্থন চায় বাংলাদেশ চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক হাফিজ ইব্রাহিম কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহিম আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

কৃষকের ছদ্মবেশে আত্মগোপন : দীর্ঘদিনের পলাতক আসামি অবশেষে গ্রেফতার

  • মোঃ রকিব উদ্দীন
  • আপডেট সময় ১২:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬০৩ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে কৃষকের ছদ্মবেশে আত্মগোপনে থাকা মাদক মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার চৌকস অফিসার এসআই পিয়ারুল ইসলাম (পিপিএম)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাহ আলম। তিনি মোঃ শফিকুল আলমের ছেলে। তার বাড়ি উপর চাকপাড়া গ্রামে, শাহবাজপুর ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি কৃষকের ছদ্মবেশ ধারণ করে এলাকায় আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিলেন।
পুলিশের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ০৫টি জিআর ওয়ারেন্ট ছিল। এর মধ্যে ০৪টি জিআর ওয়ারেন্ট এবং ০১টি জিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। সবগুলো ওয়ারেন্টই মাদক সংক্রান্ত মামলার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে নজরদারি অব্যাহত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিয়ারুল ইসলাম (পিপিএম) অভিযান পরিচালনা করে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।
শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে শিবগঞ্জ থানা পুলিশের এমন তৎপরতাকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিগন্যাল দিতেই দৌড়ে পালালো চালক, প্রাইভেটকারের পেছনে মিলল ৫ বস্তা গাঁজা

কৃষকের ছদ্মবেশে আত্মগোপন : দীর্ঘদিনের পলাতক আসামি অবশেষে গ্রেফতার

আপডেট সময় ১২:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬