ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ ডেভিড ইমন গ্রেপ্তারেও থামেনি সাজ্জাদ বাহিনী, চিন্তায় পুলিশ ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল তদন্ত করতে গিয়ে হামলার শিকার, ওসিসহ আহত ৫ পুলিশ সদস্য কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

নেইমারের জীবনে কে এই নতুন নারী?

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নতুন নতুন প্রেমে পড়ার ঘটনা এখন আর নতুন কিছু নয়। সুন্দরীদের প্রতি তার আসক্তির ব্যাপারটা সবারই জানা। মাত্র ৩০ বছর বয়সেই কয়েকটি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই তারকা। বিশ্বকাপের পর এবার এল তার নতুন প্রেমিকার খবর। 

ব্রাজিলের পোস্টারবয় নেইমারের জীবনে নতুন বসন্ত এসেছে। পিএসজি তারকা এখন প্রেম করছেন জেসিকা তুরিনির সঙ্গে। সামাজিক গণমাধ্যমে জেসিকার প্রোফাইল ঘেঁটে পাওয়া তথ্যমতে, জেসিকা একজন মডেল ও  ডিজিটাল ইনফ্লুয়েন্সার। তার লিঙ্কডিন প্রোফাইল বলছে, তিনি একজন কনট্যাক্ট ম্যানেজারও। সাও পাওলোতে বাড়ি জেসিকার।

কিছুদিন আগেই ক্রোয়েশিয়ার নারী ফুটবল তারকা অ্যানা মারিয়া মারকোভিচের পোস্টে কমেন্ট করে আলোচনায় এসেছিলেন নেইমার। এরপর আলোচনায় এসেছিল, নেইমার সিঙ্গেল কিনা। তবে মডেল বান্ধবী ব্রুনা বায়ানকার্ডির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই ছবি পোস্ট করে সেইসব সন্দেহ দূর করেন এ তারকা। এবার নেইমারের জীবনে এল নতুন প্রেমিকা। তবে আগের প্রেমিকার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

অলিম্পিকে স্বর্ণপদকজয়ী নেইমার এখনও বিশ্বকাপ জিততে পারেননি। তবে ইতিহাস ঠিকই লেখা হয়ে গেছে তার। জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলে পেলের ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পিএসজি তারকা। তবে পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল মাত্র ৯২ ম্যাচ। ২০১৪ এবং ২০১৮ সালের পর এবার জীবনের তৃতীয় বিশ্বকাপ খেললেন নেইমার। তবে ২০২৬ বিশ্বকাপে তাকে হয়তো আর দেশের জার্সিতে নাও দেখা যেতে পারে। বিশ্বকাপ শেষে পরের বিশ্বকাপ খেলার ব্যাপারে ধোঁয়াশা রেখে দিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

নেইমারের জীবনে কে এই নতুন নারী?

আপডেট সময় ০৯:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩