ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান বড়লেখায় ৩০ বছরের পুরনো রাস্তা অবরুদ্ধ করে হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে দেশে ফিরছে মিশর অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে, অস্বস্তিতে এমবাপ্পে? অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জে কর্মরত সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মনোহরগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার (৬ মার্চ) মনোহরগঞ্জ মডেল মসজিদ অডিটরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ।

দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক আজকের জীবন পত্রিকা সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন ও উপজেলা যুবদলের সভাপতি রহমতুল্লাহ জিকু উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।

মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। মনোহরগঞ্জ প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকল সাংবাদিক, সুধীজন ও অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই ইফতার মাহফিলকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর মিলনমেলা হিসেবে উল্লেখ করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ বলেন,সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা আমাদের প্রধান কাজ। পবিত্র রমজানের এই মাহফিলের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পেশ করেন, মনোহরগঞ্জ মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবউল্লাহ। পাশাপাশি সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি মনোহরগঞ্জের সাংবাদিক,প্রশাসনিক, রাজনৈতিক,সামাজিক,সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬