ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান বড়লেখায় ৩০ বছরের পুরনো রাস্তা অবরুদ্ধ করে হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে দেশে ফিরছে মিশর অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে, অস্বস্তিতে এমবাপ্পে? অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর

নওগাঁয় ভিজিডি’র চাল কিনতে বাধা দেয়ায় চেয়ারম্যানকে শারিরীক লাঞ্চিত

নওগাঁর রাণীনগরে বিতরনের সময় ক্রয় বিক্রয় নিষিদ্ধ ভিজিডির চাল কিনতে বাধা দেয়াকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শারীরভাবে লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে এক ইউনিয়ন ছাত্রদল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ চত্বরে এঘটনা ঘটে।

এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ করা হচ্ছিল। চাল বিতরন চলা অবস্থায় পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও পারইল গ্রামের আজিজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৮) এবং একই গ্রামের জাহেদুরের ছেলে আবু সাইদ (২৫) পরিষদের ভিতরে ঢুকে বিতরণকৃত চাল ক্রয় করছিল। এসময় চাল কিনতে নিষেধ করলেও না শোনায় আবারো পরিষদের ভিতরে টাকা দিয়ে চাল ক্রয় করতে থাকলে গ্রামপুলিশ দিয়ে ক্রয়কৃত তিন বস্তা চাল জব্দ করে পরিষদে নেয়া হয়।

এঘটনার জের ধরে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম এবং আবু সাইদ আমার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরে। একপর্যায়ে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। একই গ্রামের নাফিউল ইসলাম নামে এক যুবক জানান,চেয়ারম্যানকে লাঞ্চিত করার সময় বাধা দিতে গেলে মারপিট করে এবং নানাভাবে হুমকি ধামকি দেয়। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যপারে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন, পরিষদের ভিতরে একজন মহিলা কোলে সন্তান নিয়ে চালের বস্তা নিয়ে বের হতে পারছিলনা। দেখতে পেয়ে তার বস্তা পরিষদ থেকে বের করতে সহায়তা করেছি। সেই বস্তা বের করাকে কেন্দ্র করে চেয়ারম্যান মনে করেছে আমরা চাল ক্রয় করছি। সেখানে চাল ক্রয়ের কোন ঘটনায় নেই। এছাড়া চেয়ারম্যানের সাথে ধাক্কা-ধাক্কী হয়েছে তবে তাকে মারপিট করা হয়নি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম বলেন,এঘটনাটি চেয়ারম্যান আমাকে মোবাইলে জানিয়েছেন আমি তাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এঘটনায় নাফিউল ইসলাম নামে এক যুবক লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

নওগাঁয় ভিজিডি’র চাল কিনতে বাধা দেয়ায় চেয়ারম্যানকে শারিরীক লাঞ্চিত

আপডেট সময় ১০:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬