শিল্পকলা একাডেমির সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যুব নেতা রাফিজের উদ্যোগে দোয়া ও ইফতার। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে যুব নেতা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আধুনিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই বৈষম্যহীন রাষ্ট্র বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন আজকের এই ইফতার মেহনতি মানুষের সাথে খোলা আকাশের নিচে তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরো বলেন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে শুধু প্রধানমন্ত্রী একা চেষ্টা করলে হবে না আমাদের সকলকে আরাম আয়েশ ত্যাগ করে জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় এগিয়ে আসতে হবে নিষ্পেষিত এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে মেহনতি মানুষের সাথে যুবনেতার ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন
-
মোঃ রাফিজুল হাই ( রাফিজ) - আপডেট সময় ০৮:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- ৫২৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















