ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি রাজবাড়ীতে প্রথম ধাপে ফ্যামিলি কার্ডের টাকা পাচ্ছে ১২০১ পরিবার শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’ ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে মাটি কেটে বিক্রি  নওগাঁর ধামইরহাটে ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ সার বিক্রিতে অতিরিক্ত মূল্য ও অবৈধ মজুদ বন্ধের কড়া নির্দেশ চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিহাতীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

অধিনায়কত্ব হারালেন রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা করতে পারেনি আফগানিস্তান ক্রিকেট দল। তারা বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপের ব্যর্থতার পর নিজেদের প্রথম সিরিজের আগে ওয়ানডের অধিনায়কত্বে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্ব হারিয়েছেন রশিদ খান। আর দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান। এতদিন এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতেন রশিদ। আগে সহ-অধিনায়ক থাকা জাদরান এবার স্থায়ীভাবে দায়িত্ব পেলেন।

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা কয়েকজন ক্রিকেটারকে এবার স্কোয়াডে রাখা হয়নি। বাদ পড়েছেন পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ ইসহাক।

টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নূর রহমান, স্পিন অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমাদ মালিক।

ওয়ানডে দলে ফিরেছেন ফারিদ আহমদ মালিক। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার জিয়াউর রহমান শরিফ। সম্প্রতি নিজের শেষ ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া পেসার বিলাল সামি ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন। তাকে টি-টোয়েন্টি দলের রিজার্ভেও রাখা হয়েছে।

প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলিমানখিল বলেন, দল ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়েছে।

তিনি জানান, রশিদ খানের নেতৃত্বে দল বড় সাফল্য পেয়েছে, বিশেষ করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ছিল উল্লেখযোগ্য অর্জন। তবে আগামী দুই বিশ্বকাপকে সামনে রেখে নতুন নেতৃত্ব গড়ে তোলাই এখন বোর্ডের লক্ষ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি

অধিনায়কত্ব হারালেন রশিদ খান

আপডেট সময় ০৭:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬