ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল। ডিপিডিসি’র এমডি নিয়োগে বিতর্কিত মানদন্ড উত্তরায় রাস্তা নির্মাণের আড়ালে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দুলাল-ইব্রাহিম চক্রের প্রতারণার জাল কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল কৃষকলীগ নেতা মাকসুদ ও সোহেলকে ঘিরে ভুয়া ‘প্রাচীন পিলার-কয়েন’ প্রতারণা ছাত্রদল নেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা ব্যাংক-বিশ্ববিদ্যালয় সাম্রাজ্য এম এ কাসেমের পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু বিয়ের নামে প্রতারণা, ওসির বিরুদ্ধে নারী সার্জেন্টের অভিযোগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

রাশমিকার বিয়ের রিসিপশনে তারার মেলা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ কাটতে না কাটতেই হায়দেরাবাদের এক বিলাসবহুল হোটেলে আয়োজিত হয় তাদের রাজকীয় রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার (৪ মার্চ) রাতের এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন ভারতের বিনোদন অঙ্গনের সকল তাবড় তারকারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, আল্লু অর্জুন, চিরঞ্জীবী, রামচরণ থেকে শুরু করে বলিউড নির্মাতা করণ জোহর ও অভিনেত্রী কৃতি শ্যানন; সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় তারার মেলায়। বাবা নাগার্জুনের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা নাগা চৈতন্যও।

অনুষ্ঠানে নবদম্পতির সাজপোশাকও ছিল দেখার মতো। প্রথাগত ঐতিহ্যের ওপর জোর দিয়ে রশ্মিকা সেজেছিলেন সোনালি জরির কাজ করা লাল রঙের শাড়িতে, যার পাড় ছিল কালো। তার সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং খোঁপায় ফুলের সজ্জা নজর কেড়েছে সবার।

অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাকে দেখা গেছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি ও কুর্তায়। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন এই তারকা দম্পতি।

রিসেপশন অনুষ্ঠানে বিজয়ের একটি মন্তব্য ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। অভিনেতা জানান, রিসেপশনের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি রাশমিকাকে নিয়ে ‘হারিয়ে’ হয়ে যাবেন। তবে এই নবদম্পতি কাজ থেকে বিরতি নিয়ে একান্ত সময় কাটাতে এমন পরিকল্পনা করেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

যদিও জমকালো এই আয়োজনে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিজয় ও রাশমিকা যখন উপস্থিত সংবাদকর্মী ও ছবিশিকারিদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে বাইরে আসেন, তখন তাদের একনজর দেখতে এবং ছবি তুলতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে রাশমিকা কিছুটা অস্বস্তিতে পড়লে বিজয় দেবেরাকোন্ডা নিজেই ঢাল হয়ে স্ত্রীকে আগলে ধরেন। নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে দেখে অভিনেতা অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে রাশমিকাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। বিজয়ের এমন দায়িত্বশীল আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই এই জুটিকে নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল।

রাশমিকার বিয়ের রিসিপশনে তারার মেলা

আপডেট সময় ০৭:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬