ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

প্রসংশায় ভাসছে রানা বর্তমানের নির্মাণ ” এতদিন কোথায় ছিলে”

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে সম্প্রতি প্রচারিত হয়েছে নাটক “এতদিন কোথায় ছিলে”। নির্মাণে ছিলেন মিডিয়ার দক্ষ ও মেধাবী পরিচালক রানা বর্তমান। প্রচারের পর থেকেই নাটকটি দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে নির্মাণ, লোকেশন, গল্প, অভিনয় ও আবেগঘন উপস্থাপনার কারণে।
নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল এবং প্রযোজনা করেছেন সাহেদ চৌধুরী। অভিনয়ে ছিলেন সোহেল মন্ডল, লামিমা লাম, তারিক নেওয়াজ ও হাসি মুনসহ আরও অনেকে। তাঁদের স্বতঃস্ফূর্ত অভিনয় নাটকটিকে দিয়েছে আলাদা প্রাণ। “এতদিন কোথায় ছিলে” নাটকের গল্প আবর্তিত হয়েছে গ্রামবাংলার প্রেক্ষাপটে-মা-সন্তানের আবেগময় সম্পর্ক, ধনী-গরিব বৈষম্য এবং দীর্ঘ প্রতীক্ষার ভালোবাসা নিয়ে। নির্মাতা রানা বর্তমান চমৎকার একটি টুইস্টের মাধ্যমে গল্পকে এগিয়ে নিয়েছেন, যা শেষ পর্যন্ত দর্শককে আবেগাপ্লুত করে।
নাটকটির ব্যাকগ্রাউন্ড মিউজিক, হামিং প্রশংসা কুড়িয়েছে। অনেক দর্শক সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, আবহসংগীত গল্পের আবেগকে আরও গভীর করেছে। এনটিভি টেলিভিশনে প্রচারের পর থেকে নাটকটি ইউটিউবে মুক্তি পায় এবং দর্শকদের একটি অংশ ব্যাপক প্রশংসা করেন। তবে প্রশ্ন উঠেছে, এত প্রশংসা সত্ত্বেও ভিউ তুলনামূলক কম কেন? সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দর্শক কি ভালো গল্প দেখা ভুলে যাচ্ছেন? নাকি গ্রামবাংলার গল্পের প্রতি আগ্রহ কমে যাচ্ছে? আবার কেউ মনে করছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিনোদন মাধ্যমের পরিবর্তনের প্রভাবও থাকতে পারে।
তবে যারা নাটকটি দেখেছেন, তাঁদের ১০০% ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। দর্শকদের মতে, এ ধরনের গল্পনির্ভর নির্মাণই বাংলা নাটকের আসল শক্তি।নির্মাতা রানা বর্তমান গ্রামবাংলার আবহ, সংস্কৃতি ও পারিবারিক বন্ধনকে গুরুত্ব দিয়ে নাটকটি নির্মাণ করেছেন। দর্শকদের অনেকেই মনে করছেন, “গ্রাম আমাদের আত্মা, আমাদের শিকড়। সেই শিকড়কে উপেক্ষা করা মানে ঐতিহ্যকে অস্বীকার করা।” নাটকপ্রেমীদের প্রত্যাশা এ ধরনের গল্পভিত্তিক, আবেগঘন নির্মাণ আরও বেশি তৈরি হোক এবং দর্শকও সেগুলো দেখার অভ্যাসে ফিরে আসুক।
সব মিলিয়ে “এতদিন কোথায় ছিলে” প্রমাণ করেছে, ভালো গল্প ও আন্তরিক নির্মাণ এখনো দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারে-প্রয়োজন শুধু সঠিক প্রচার ও সচেতন দর্শকপ্রবণতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

প্রসংশায় ভাসছে রানা বর্তমানের নির্মাণ ” এতদিন কোথায় ছিলে”

আপডেট সময় ০৬:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬