ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মসজিদুল হারামে মুসল্লিদের জন্য মোবাইল চার্জিং স্টেশন চালু

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৬৬১ বার পড়া হয়েছে

রমজান উপলক্ষে মুসল্লিদের সুবিধায় মক্কার মসজিদুল হারাম প্রাঙ্গণে মোবাইল ফোন চার্জিং স্টেশন স্থাপন করেছে কর্তৃপক্ষ। এখন ইবাদতে ব্যস্ত থাকার সময়ও নিরাপদে ফোন চার্জ দিতে পারবেন হাজি ও ওমরাহযাত্রীরা।

রমজানজুড়ে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর থাকে পবিত্র এ মসজিদ। মুসল্লিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে চার্জিং লকারভিত্তিক নতুন এই সেবা চালু করেছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত লকারে মোবাইল রেখে সেটি বন্ধ করে চাবি সঙ্গে নিয়ে ইবাদতে যেতে পারবেন ব্যবহারকারী। সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত চার্জ দেওয়া যাবে। নামাজ, তাওয়াফ বা ওমরাহর আচার-অনুষ্ঠানের একটি অংশ সম্পন্ন করার জন্য এ সময়টুকু যথেষ্ট বলেই নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফিরে এসে নিজ নিজ চাবি ব্যবহার করে ফোন সংগ্রহ করতে হবে।

চার্জিং স্টেশনগুলো মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে, যেন সহজেই সেবাটি নিতে পারেন মুসল্লিরা। চাবিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ লকার খুলতে পারবেন না।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন আধুনিক সেবা যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক কার্ট, শিশু পরিচর্যা কেন্দ্র, বহুভাষিক দিকনির্দেশনা সেবা এবং নুসুক অ্যাপের মাধ্যমে নেভিগেশন ও বুকিং সুবিধা। রমজানে ইবাদতে আগত মুসল্লিদের জন্য এই উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মসজিদুল হারামে মুসল্লিদের জন্য মোবাইল চার্জিং স্টেশন চালু

আপডেট সময় ১২:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬