ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল “সারাদেশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা সরেজমিনে পরিদর্শনে ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজ যাত্রীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।এসময় হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন, হজ যাত্রীদের সেবায় যারা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। তিনি সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা শুধু সৌদি আরবে এসে ঘুরে বেড়াবে কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের খেদমত করতে পারাটা সৌভাগ্যের বিষয়। সবাই যেন শতভাগ সন্তুষ্ট থাকে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
বুধবার রাতে তিনি সৌদি আরবে মক্কায় স্থাপিত বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার ঘুরে দেখেন এবং হাজী, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী প্রতিটি রুমে রুমে গিয়ে রোগীদের খোঁজখবর নেন। তিনি হজ যাত্রীদের সমস্যার কথা শুনেন। অসুস্থ হজ যাত্রীদের আর্থিক সাহায্য করেন। তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের এই মুহূর্তে কী প্রয়োজন মেডিসিন, চিকিৎসা বা আর্থিক সহায়তা—যা দরকার হবে আমরা সেটি নিশ্চিত করার চেষ্টা করব। হজ যাত্রীদের খেদমত করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে, সরকারের কাছেও জবাবদিহি করতে হবে। হজ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা মন্ত্রীকে জানান, সৌদি আরবে অতিরিক্ত গরমের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। কোনো কোনো দিন আড়াই হাজারেরও বেশি রোগীকে সেবা দেওয়া হয়েছে।

বিশেষ করে মক্কায় চিকিৎসকদের ওপর চাপ একটু বেশি। চিকিৎসকরা জানান, বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক দল পাঠানো হয়েছে এবং তারা দিনরাত পরিশ্রম করে হাজীদের সেবা দিয়ে যাচ্ছেন। ধর্মমন্ত্রী চিকিৎসকদের এই আন্তরিকতা ও পরিশ্রমের প্রশংসা করেন।

পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগের বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবার মান অনেক উন্নত হয়েছে। আলহামদুলিল্লাহ, রোগীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, হজ কার্যক্রমে নিয়োজিত সবাই তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সহি বুদ্ধি ও তৌফিক দান করেন, যাতে আরও সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদের খেদমত করতে পারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা সরেজমিনে পরিদর্শনে ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৯:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬