ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

চট্টগ্রাম বিমানবন্দরের আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে এসব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট এবং একটি অ্যারাইভাল ফ্লাইটও বাতিল করা হয়। এছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট এবং দুটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট অভি-৪০১ মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে একই এয়ারলাইন্সের অভি-৪০২ ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আরা বিজি-১৩৮ ফ্লাইটটি সকাল ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

চট্টগ্রাম বিমানবন্দরের আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আপডেট সময় ১২:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬