সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

জাতীয় দলের বিপক্ষে খেলবে বিসিএল অলস্টার

গত ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসর শুরু হয়েছিল। গ্রুপ পর্বের খেলা শেষে এবার ফাইনালের অপেক্ষা। শিরোপা নির্ধারণী ম্যাচটি আগামী ৩ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর আরেকটি ম্যাচে লড়চে জাতীয় দল ও বিসিএলের পারফরমারদের নিয়ে গঠিত দল।

বিসিএলের ফাইনাল শেষে পাকিস্তান সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন ধারণা করা হচ্ছিল। কিন্তু আগামী ৭ মার্চ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আরেকটি ম্যাচে তাদের মাঠে নামতে হচ্ছে। যেখানে একটি দলের হয়ে খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের প্রতিপক্ষ দল গঠিত হবে বিসিএলে ভালো পারফর্ম করা বাকি ক্রিকেটারদের নিয়ে।

জাতীয় দল বনাম বিসিএল অলস্টার ম্যাচের স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। ফাইনাল শেষেই তা চূড়ান্ত হবে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ৭ মার্চ খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে, যা চলবে রাত ৯টা ৫৫ মিনিটে।

এই ম্যাচ শেষেই জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে নামবেন। সবকিছু ঠিক থাকলে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ এবং ১৫ মার্চ। তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

জাতীয় দলের বিপক্ষে খেলবে বিসিএল অলস্টার

আপডেট সময় ০৩:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬