ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক মরক্কোর বিদায়ে কেন কান্নায় ভেঙে পড়লেন নোরা চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যে কারণে অনেক ফুটবলপ্রেমীরা ব্রাজিল সমর্থন করেন না কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান সরকারের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজের কিছুক্ষণ পর নিজের পেতে রাখা জালেই আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ফুলতলি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধীরেন মন্ডল গোদাগাড়ী পৌরসভার রেলবাজার গুড়িপাড়া গ্রামের মৃত শ্রী গোপাল মণ্ডলের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই রাতেও ছেলেকে সঙ্গে নিয়ে ডিঙি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ধীরেন্দ্রনাথ। রাত ৮টার দিকে একটি অজ্ঞাত ট্রলার তাদের নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি প্রবলভাবে দুলে উঠলে বাবা ও ছেলে দুজনেই নদীতে পড়ে যান। ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শীতের রাতে পদ্মা নদীতে তলিয়ে যান ধীরেন।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর নদীতে পাতা ধীরেনের নিজের মাছ ধরার জালেই তার নিথর দেহ আটকে থাকতে দেখা যায়। সেখান থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুর রহমান জানান প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ট্রলারের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের (অন্ত্যেষ্টিক্রিয়া) অনুমতি দেওয়া হয়েছে।
পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছে। এদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশা বা রাতে বেপরোয়া ট্রলার চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও সতর্কতা জারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের

আপডেট সময় ১২:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬