ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক মরক্কোর বিদায়ে কেন কান্নায় ভেঙে পড়লেন নোরা চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যে কারণে অনেক ফুটবলপ্রেমীরা ব্রাজিল সমর্থন করেন না কর্মসংস্থান না হলে বেকারদের হাত ধরেই হবে আরেকটি গণঅভ্যুত্থান সরকারের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ১১:২৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১২ বার পড়া হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে পৌঁছেছেন ফারজানা শারমিনপুতুল। প্রিয় নেত্রীর আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভাসছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

‎মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন প্রতিমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, তিনি শনিবার ভোর ৫টায় ঢাকার বনশ্রীর বাসভবন থেকে সড়ক পথে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নাটোরে পৌঁছে সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় তিনি সার্কিট হাউজ থেকে তার নিজ নির্বাচনী এলাকা লালপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

‎লালপুরে পৌঁছে দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেবেন ফারজানা শারমিন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি লালপুরের নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন, রোববার সকাল ১০টায় প্রতিমন্ত্রী গোপালপুর সুগার মিলের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বেলা ১১টায় তিনি গোপালপুর থেকে বাগাতিপাড়া উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং দুপুর ১টায় সেখানে পৌঁছে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

নির্ধারিত কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। রাত ১২টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা।

স্থানীয় উন্নয়নে প্রতিমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ফারজানা শারমিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম নাটোর সফর। তাকে বরণ করে নিতে নাটোরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করছি, তার নেতৃত্বে এই জনপদের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে এবং এলাকার কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। দলমত নির্বিশেষে সবাই তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় ১১:২৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬