ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষিত যুবকদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: দেশের ৬৪ জেলায় কর্মসংস্থান নিশ্চিতকরণ আ.লীগের সাব-রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ “ড. তারেক হোসেনের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ ও টেন্ডার সিণ্ডিকেট” বালিয়াডাঙ্গীতে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রং মিশ্রিত শিং-মাগুর মাছ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : মির্জা ফখরুল প্রাণিসম্পদ অধিদপ্তরে একের পর এক নিয়োগ বিতর্কে বয়জার রহমান বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে সাংবাদিককে প্রাণে মারার হুমকি । জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাত নওগাঁয় বিএমডিএ জোনে ঘুষ-বাণিজ্যের অভিযোগ,তদন্ত নিয়েও প্রশ্ন প্রাণিসম্পদ অধিদপ্তরে আবু সুফিয়ানের প্রকল্প-নিয়োগ বাণিজ্য

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী ঠাকুরগাঁওয়ের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে আমি ঋণী। আমার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় তারা আমাকে যে নিরবচ্ছিন্ন সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তারই ফলে আজ আমি এই পর্যায়ে এসে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এই উন্নয়নমূলক কার্যক্রম তারই প্রতিফলন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন ও গণতন্ত্রায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে যথাসময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, গণতন্ত্রকে শুধু নামেমাত্র নয়, বরং তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সবরকম প্রাতিষ্ঠানিক কাজই সরকার শুরু করেছে।

অনুষ্ঠানস্থলে সাংবাদিকরা গত ৫ই আগস্ট পুলিশের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টি ব্যাখ্যা করেন। মন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা আমাদের লক্ষ্য। পুলিশের হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা জানিয়েছে, সেটিই আমাদের আনুষ্ঠানিক অবস্থান। প্রয়োজন সাপেক্ষে এই হত্যাকাণ্ডের ঘটনায় আরও অধিকতর তদন্ত করা হবে। বিষয়টি এখন আইন ও আদালতের প্রক্রিয়াধীন, তাই তদন্তের স্বার্থে বিচারিক প্রক্রিয়ার ওপর আমাদের আস্থা রাখতে হবে।

অন্যদিকে, এনসিপির (NCP) পক্ষ থেকে আসা প্রতিক্রিয়া এবং বিভিন্ন রাজনৈতিক মহলে এ নিয়ে তৈরি হওয়া আলোচনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি জানান, বর্তমানে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রশাসনিক কাজে গতি আনাই তার অগ্রাধিকার।

এ সময় অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত যুবকদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: দেশের ৬৪ জেলায় কর্মসংস্থান নিশ্চিতকরণ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬