ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় তিনি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও রোগীদের সেবার মান ঘুরে দেখেন।

এসময় তিনি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।

এসময় হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়টি তার নজরে আনা হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

আপডেট সময় ০৭:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬