সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বড় হার মিঠুন-সোহানদের, জয় পেলেন লিটন-নাঈমরা

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় ম্যাচেও জয় অব্যাহত রেখেছে নর্থ জোন। বোলারদের দাপটের পর লিটন দাসের ফিফটিতে সাউথ জোনকে সহজেই হারিয়েছে তারা। এই জয়ে দুই ম্যাচে দুই জয় নিয়ে ফাইনালের দৌড়ে এগিয়ে গেল হান্নান সরকারের দলটি।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন। শরিফুল ও নাহিদ রানার বোলিং তোপে ৩০.৫ ওভারে ১৪৪ রানেই গুটিয়ে যায় সাউথ জোন। পরে লিটনের ফিফটিতে ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নর্থ জোন।

অন্যদিকে বগুড়াতে মাঠে নেমেছিল ইস্ট জোন এবং সেন্ট্রাল জোন। আগে ব্যাট করতে নেমে এদিন ইস্ট জোন সংগ্রহ করে ৯ উইকেটে ২৩৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন জাকির হাসান। ইয়াসির রাব্বি করেন ৩৭ রান। সেন্ট্রাল জোনের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং রিপন মণ্ডল। এছাড়া ৩ উইকেট সংগ্রহ করেন রাকিবুল হাসান।

পরে মাঝারি লক্ষ্যের রান তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন সাইফ হাসান। এরপর মাহফিজুল রবিনকে নিয়ে এগোতে থাকেন নাঈম শেখ। নাঈম ৮৩ রানে আউট হলেও শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থেকে দলকে জেতান রবিন। ইস্ট জোনের হয়ে ২টি উইকেট সংগ্রহ করেন নাইম হাসান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বড় হার মিঠুন-সোহানদের, জয় পেলেন লিটন-নাঈমরা

আপডেট সময় ০৭:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬