ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষিত যুবকদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: দেশের ৬৪ জেলায় কর্মসংস্থান নিশ্চিতকরণ আ.লীগের সাব-রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ “ড. তারেক হোসেনের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ ও টেন্ডার সিণ্ডিকেট” বালিয়াডাঙ্গীতে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রং মিশ্রিত শিং-মাগুর মাছ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য : মির্জা ফখরুল প্রাণিসম্পদ অধিদপ্তরে একের পর এক নিয়োগ বিতর্কে বয়জার রহমান বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে সাংবাদিককে প্রাণে মারার হুমকি । জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাত নওগাঁয় বিএমডিএ জোনে ঘুষ-বাণিজ্যের অভিযোগ,তদন্ত নিয়েও প্রশ্ন প্রাণিসম্পদ অধিদপ্তরে আবু সুফিয়ানের প্রকল্প-নিয়োগ বাণিজ্য

বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরা হচ্ছে না নেইমারের

বয়সটা বেড়েছে, ফিটনেসও আর আগের মতো নেই। এরপর ইনজুরির সমস্যা তো আছেই। সবকিছু উপেক্ষা করেই ক্লাব ফুটবলে সান্তোস এফসির জার্সিতে ফিরেছেন নেইমার। তবে ভক্তরা চাইছেন নেইমার জাতীয় দলে ফিরুক। কিন্তু আসন্ন ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিল দলে ফেরা হচ্ছে না এই তারকা ফুটবলারের।

ব্রাজিল ফুটবল দল মার্চে যুক্তরাষ্ট্র সফরে যাবে। বোস্টন ও অরল্যান্ডোতে খেলবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২০২৬ বিশ্বকাপের আগে এটিকে শেষ বড় প্রস্তুতি হিসেবে দেখছেন আনচেলত্তি।

ইএসপিএনের এক প্রতিবেদন বলছে, নেইমারকে এই উইন্ডোতে রাখার পরিকল্পনাই নেই আনচেলত্তির। দীর্ঘ চোট কাটিয়ে তিনি এখন সান্তোস এফসিতে ছন্দ খুঁজছেন। ব্রাজিল দলের কোচ চাইছেন, আগে পূর্ণ ফিটনেসে ফিরুক ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এরপর জাতীয় দলের ফেরার বিষয়টি ভাবা যাবে।

আনচেলত্তির শর্ত স্পষ্ট। জাতীয় দলে ফিরতে হলে ফিটনেস ঠিক করা দরকার নেইমারের। মে মাসে চূড়ান্ত মূল্যায়ন হবে। শারীরিক ও টেকনিক্যালভাবে প্রস্তুত থাকলে তবেই সুযোগ মিলবে। নইলে চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্নও থেমে যেতে পারে নেইমারের।

কোচিং স্টাফের নজর এখন রক্ষণভাগে। ফুল-ব্যাক পজিশন অনেকটাই অনিশ্চিত। সেন্টার-ব্যাকে মার্কুইনোস ও গ্যাব্রিয়েল ম্যাগালহায়েসের বিকল্প খোঁজা হচ্ছে। মিডফিল্ডে ব্রুনো গুইমারেসের ব্যাকআপ নিয়েও রয়েছে ভাবনা। আর আক্রমণভাগের চূড়ান্ত রূপরেখাও স্থির হয়নি।

তবে আনচেলত্তির মতে, নেইমারের জাতীয় দলে ফেরার দরজা বন্ধ হয়ে যায়নি। তবে কোনো তাড়াহুড়া করতে চাচ্ছেন না তিনি। সিদ্ধান্ত হবে পারফরম্যান্স আর ফিটনেস দেখেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত যুবকদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: দেশের ৬৪ জেলায় কর্মসংস্থান নিশ্চিতকরণ

বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরা হচ্ছে না নেইমারের

আপডেট সময় ০৮:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬