সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নারী বিপিএলের অধিনায়ক চূড়ান্ত, কোন ক্যাটাগরিতে কত টাকা

নারী বিপিএল আয়োজন নিয়ে চলতি মাসেই চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরে-ই-বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহে হবে প্লেয়ার্স ড্রাফট। জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। ঢাকা পোস্টকে নারী বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।

দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এখান থেকে দুজন করে খেলোয়াড় নেবে, পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১৫ জন ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৫ লাখ টাকা করে।

‘সি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ৩ লাখ টাকা। দেড় লাখ টাকায় ‘ডি’ ক্যাটাগরি। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে।

বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো— ‘এ’ ক্যাটাগরি: ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরি: ৬ হাজার মার্কিন ডলার, ‘সি’ ক্যাটাগরি: ৩ হাজার মার্কিন ডলার

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নারী বিপিএলের অধিনায়ক চূড়ান্ত, কোন ক্যাটাগরিতে কত টাকা

আপডেট সময় ১২:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬