ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইসমাইল হোসেন অভিযোগ করে জানান, তার প্রতিবেশী শামসুন্নাহার পলি অবৈধভাবে তার নিজস্ব জমির ভেতরে প্রায় ৩ ফুট জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন।

ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন,
“আমি একজন সাধারণ চা দোকানদার। কষ্ট করে কেনা অল্প জমিই আমার সম্বল। সেই জমির ভেতরে জোর করে পলি বেগম বিল্ডিং তুলেছে। আমি প্রতিবাদ করলে আমাকে ও আমার পরিবারকে জানে মারার হুমকি দেওয়া হয়।” ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পৌরসভায় লিখিত দরখাস্ত দিলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তিনি ও তার পরিবার চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর অনেকেই জানান, প্রভাবশালী হওয়ায় অভিযুক্ত পক্ষ প্রকাশ্যে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী ইসমাইল হোসেন প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন,
“আমি ন্যায়বিচার চাই। অবৈধ দখল উচ্ছেদ করে আমার জমি ফিরিয়ে দেওয়া হোক এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০২:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬