ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

প্রতি বস্তায় ২৫০ গ্রাম মুড়ি কম, কারখানা মালিককে জরিমানা

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২১ বার পড়া হয়েছে

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া ও মুড়ি উৎপাদন এবং ওজনে কম দেওয়ার অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার কাজীরবাগ এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজীরবাগ এলাকায় দুই তারা চিড়া-মুড়ির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন, ময়লাযুক্ত লবণ ব্যবহার করছিল। ৪০ কে‌জি মু‌ড়ির বস্তায় ওজনের পর প্রতি কেজিতে ১৫০-২৫০ গ্রাম পর্যন্ত ওজনে কম দেওয়া হচ্ছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম বলেন, ইফতারে বহুল ব্যবহৃত চিড়া, মুড়ির মিল কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ছাইযুক্ত ময়লার স্তুপে মুড়ি উৎপাদন করছিল। এছাড়া প্রতি বস্তা মুড়িতে ওজনে কম দেওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে অন্যান্য ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

প্রতি বস্তায় ২৫০ গ্রাম মুড়ি কম, কারখানা মালিককে জরিমানা

আপডেট সময় ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬