সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮৭ বার পড়া হয়েছে

ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল খরলেন। সৌদি প্রো লিগে আল হাজেমকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেল আল নাসর। জানুয়ারির ট্রান্সফারে দলের নিষ্ক্রিয়তার কারণে ধর্মঘট করেন রোনালদো। লিগের দুটি ও এএফসি কাপে একটি ম্যাচে খেলেননি তিনি। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা এদিন করলেন দুই গোল।

১৩ মিনিট পর রোনালদো এগিয়ে দেন আল নাসরকে। পেনাল্টি এরিয়ায় ভিড়ের মধ্যে তাকে খুঁজে পান কিংসলে কোমান। বল পেয়ে ডান পায়ে নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ে জাল কাঁপান রোনালদো। অফসাইডের কারণে ভিএআর পরীক্ষা করে গোলটি দেওয়া হয়। বয়স ৩০ হওয়ার পর এটি ছিল তার ৫০০তম গোল।

জোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে আধঘণ্টার মাথায় ব্যবধান বাড়ান কোমান। বিরতির আগে রোনালদো আরেকটি গোল পেলেও অফসাইডে বাতিল হয়।
ব্রাজিলিয়ান অ্যাঞ্জেলো ৭৭তম মিনিটে স্কোর ৩-০ করেন। নিজ অর্ধ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে জালে জড়ান তিনি। নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। কোমানের কাছ থেকে শর্ট পাস পান, তারপর আড়াআড়ি ড্রাইভে তিনি জালে বল ঠেলে দেন। অফসাইড যাচাইয়ে ভিএআর পরীক্ষা করলেও গোল বহাল থাকে।

আল নাসর এনিয়ে টানা অষ্টম লিগ ম্যাচ জিতল। তাতে করে নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের সঙ্গে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকল তারা। আগের ম্যাচে আল হিলাল ১০ জনের আল ইত্তিহাদের সঙ্গে ড্র করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

রোনালদোর জোড়া গোলে শীর্ষে আল নাসর

আপডেট সময় ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬