ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে

চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান এর চাঁদাবাজি

  • মোঃ মামুন হোসেন
  • আপডেট সময় ০৯:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের ধুমঘাট ফরেস্ট চেক স্টেশনে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ডেপুটি রেঞ্জার ইলিছুরগংদের বিরুদ্ধে। জানা যায়, বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম ও বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামকে নিয়মিত মাসোহারা দিয়ে বছরের পর বছর নিয়ম বহির্ভূতভাবে চট্টগ্রামের বন প্রশাসন অবৈধ টাকার কাছে নীরব ভূমিকা পালন করছেন।

ধূমঘাট স্টেশনে কাঠের গাড়ি চেকিংয়ের নামে প্রতি গাড়ি থেকে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছেন বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, লামা, আলীকদম, কক্সবাজার থেকে আসা বৈধ এবং অবৈধ কাঠের গাড়ী থেকে তাদের সিন্ডিকেটটি উৎকোচ নিয়ে থাকেন। অনুসন্ধানে জানা যায়, স্টেশনে তিনি অনিয়মকে নিয়মে পরিনত করেন। তার সহযোগিতায় রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের একটি শক্তিশালী সংগঠনের সাধারণ সম্পাদক শাহানসাহ নওশাদ নামে এক ডেপুটি রেঞ্জার। যিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম অঞ্চলকে হাতের মুষ্টিবদ্ধ করে রেখেছেন। ইলিছুর এবং নাওশাদ একই সাথে নিয়ন্ত্রণ করে থাকেন মিরসরাই এবং ধুমঘাট চেক স্টেশনসহ অনেকগুলো রেঞ্জ এবং স্টেশন। নওশাদের বিরুদ্ধে চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা- কর্মচারীরা কেও কিছু বললে তাদেরকে ইলিগেশন এবং মিথ্যা সংবাদের ভয় দেখান। নাওশাদ ও ইলিছুরগংরা নিজেকে অপকর্মের সম্রাট মনে করেন। তিতুমীর ইতিপূর্বে নারায়নহাটে কাঠ পাচারকারী বনদস‍্যু ভুমিখেকোদের সাথে আতাত করে বহু বনের জায়গা বিক্রি করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

ধুমঘাট চেক স্টেশনে সহযোগী অফিসার ডেপুটি রেঞ্জার আঙ্গুর ও ফরেস্ট গার্ড নাসির চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। নাসির ফরেস্ট গার্ড হেড কোয়াটার থেকে সরাসরি স্টেশনে বদলি হয়েছে যা বন বিভাগের বদলি নীতিমালা বহির্ভূত বা ক্ষমতার অপব্যবহারই বলা চলে। এই স্টেশনে অবৈধভাবে গোল কাঠ, রদ্দা কাঠ,জ্বালানি কাঠ ,ফার্নিচার গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেন। স্থানীয় ব‍্যাবসায়ী নুরু সওদাগর বলেন ধুমঘাট স্টেশনের এস ও ইলিছুর রহমান তিতুমীর একটা আতন্কের নাম। স্টেশনে তার সহযোগিতায় নাসির এবং আঙ্গুর রয়েছেন।

খাগড়াছড়ি কাঠ ব‍্যবসায়ি আনোয়ার হোসেন আনু বলেন ধুমঘাট স্টেশনে জোর জুলুম করে টাকা পয়সা আদায় করা হয়। চাঁদা না দিলে অবৈধভাবে বন মামলা দিয়ে দেয় বৈধ কাঠের গাড়িতে। এই ব‍্যাপারে স্টেশন কর্মকর্তা ইলিছুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি কারণ, তিনি ফোন ধরেন নাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান এর চাঁদাবাজি

আপডেট সময় ০৯:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬