ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী

কালিহাতীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে মেয়াদোত্তীর্ণ ও ভালো মানের জিরা মসলার সঙ্গে পাউডার মিশিয়ে বাজারজাত ভেজাল খাদ্য পণ্য বাজারজাত এবং নিম্নমানের খেজুর ভিন্ন নামে মোড়কজাত করে বেশি দামে বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানের মালিককে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড ও সামওয়ান গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিনব কৌশলে মেয়াদোত্তীর্ণ ও ভালো মানের মসলার সঙ্গে পাউডার মিশিয়ে বাজারজাত করার অপরাধে এলেঙ্গা পৌরসভার অন্তর্গত সামওয়ান গেইট এলাকায় বাবুল মিয়াকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিম্নমানের খেজুর বিভিন্ন নামে মোড়কীকরণ, মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ‘নিউ সোনার গাঁ ফার্ম’-এর মালিককে ১ লাখ টাকা এবং ‘এলেঙ্গা ফ্রুটস’-এর মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে তা ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজিমুদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

কালিহাতীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ১২:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬