ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

লালপুরে অগ্নিকাণ্ডে গরুসহ ঘর পুড়ে ছাই, দগ্ধ দিনমজুর

নাটোরের লালপুর উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় গরুসহ গরুর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় গরুর মালিক অসহায় দিনমজুর গুরুতর দগ্ধ হয়েছেন। জানা যায়, উপজেলার চামটিয়া গ্রামে গত রাতে আনুমানিক রাত ১২টার দিকে মোঃ মিজানুর রহমান,পিতা: আমিন উদ্দিন তার গরুর ঘরে মশা মারার জন্য দলে আগুন ধরান। অসাবধানতাবশত সেই আগুন দ্রুত গরুর ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘর গ্রাস করে ফেলে। এতে একটি গরুসহ সম্পূর্ণ গরুর ঘর পুড়ে যায়।

আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে মিজানুর রহমানের হাতের একটি অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান একজন গরিব ও অসহায় দিনমজুর। তার আয়ের অন্যতম উৎস ছিল ওই গরু। অগ্নিকাণ্ডে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বর্তমানে তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জরুরি সহায়তা প্রয়োজন। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী?

লালপুরে অগ্নিকাণ্ডে গরুসহ ঘর পুড়ে ছাই, দগ্ধ দিনমজুর

আপডেট সময় ১২:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬