সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের গোল উৎসব

চোট নিয়েই ম্যাচ খেলে সান্তোসকে রেলিগেশন পড়া থেকে বাঁচিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। কিন্তু এরপর আবারও দল থেকে ছিটকে যান তিনি। অতঃপর দুই মাসেরও বেশি সময় পর সান্তোসের জার্সিতে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা। আর নেইমারের ফেরার ম্যাচেই গোল উৎসবে মেতে উঠে সান্তোস।

পাওলিস্তা এ-১ এর ম্যাচে ভেলোর ক্লাবের বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচের স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে জায়গা হয়নি নেইমারের। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় সান্তোসের ফুটবলাররা। প্রথমার্ধে একটি করে গোলের দেখা পান গ্যাব্রিয়েল বারবোসা, মোইজেস ও থাসিয়ানো। প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আলভারো বারেরিয়েলের বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ম্যাচে নেইমার গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন ঠিকই। ম্যাচের ৮৩তম মিনিটের নিজের দ্বিতীয় গোলটি করেন বারবোসা। আর এই গোলে অবদান রাখেন নেইমার। এছাড়া ম্যাচে আরও দুটি গোল হয়েছে। একটি করে গোল করেন গ্যাব্রিয়েল মেনিনো ও বেনজামিন রোলহেইসার। ম্যাচটি শেষ হয় ৬-০ গোল ব্যবধানে।

এই জয়ের পর পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে সান্তোস। ৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। আর ৮ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ভেলো ক্লাবের অবস্থান টেবিলের ১৫তম স্থানের। এদিকে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নভোরিজোনতিনোর। তাদের সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে পালমেইরাস ও ব্রাগানতিনো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের গোল উৎসব

আপডেট সময় ০৮:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬