ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২৬ দিনের শিশুকে মায়ের কোলে ফেরালো পুলিশ

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ২৬ দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।

রোববার (১ জানুয়ারি) গণমাধ্যমকে উদ্ধারের বিষয়টি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। এর আগে শনিবার(৩১ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশ প্রধান জানান, গত ২০ ডিসেম্বর ডিএমপি’র কাফরুল থানাধীন ইব্রাহিমপুর ঈদগাহ রোড এলাকার একটি বাসা থেকে ২৬ দিন বয়সী একটি নবজাতক শিশু চুরি হয়। ওই ঘটনায় গত ২২ ডিসেম্বর কাফরুল থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে শিশু চুরির মামলা হয়। অভিযোগের পর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।

পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় ডিবি মিরপুর বিভাগ। পরবর্তীতে গতকাল রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর আজ দুপুরে ডিবি কার্যালয়ে মা ঝুমা বেগম ও বাবা জুলহাসের হাতে ২০ হাজার টাকাসহ উদ্ধারকৃত নবজাতককে তুলে দেন গোয়েন্দা পুলিশ প্রধান।

শিশুটির মা জানান, শিশু সন্তান ইব্রাহিমকে বিছানায় রেখে কাজের জন্য ঘর থেকে বেড়িয়েছিলাম। ফিরে এসে দেখি শিশু ইব্রাহিম বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দেই। এরপর আমার সন্তানকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এজন্য ডিবি পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। গোয়েন্দা পুলিশ প্রধান হারুন বলেন, ডিবি পুলিশ মানবিক বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। অভিযোগ পাওয়ার পর তদন্ত ও অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, শিশু চুরির ঘটনায় চোরকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

২৬ দিনের শিশুকে মায়ের কোলে ফেরালো পুলিশ

আপডেট সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩