সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিসিএলে বিশ্রামে তাসকিন আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় বর্তমানে অবসরে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এই ছুটির আমেজ কাটিয়ে আবারও মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু হয়েছে। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস ও ফর্ম ঝালিয়ে নিতে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চার দলের ওয়ানডে বিসিএল। কিন্তু টুর্নামেন্টের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় অনুপস্থিতির নাম তাসকিন আহমেদ।

ইনজুরিতে না থাকলেও তার শরীর ও বোলিংয়ের ওপর অতিরিক্ত চাপ কমাতে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অংশ হিসেবে তাকে এই টুর্নামেন্টের বাইরে রাখা হয়েছে। সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ থাকায় তাসকিনকে পুরোপুরি সতেজ পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। এছাড়া ইনজুরির কারণে কপাল পুড়েছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের। যিনি চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো ঢাকার বাইরে বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। তবে ফাইনালের জন্য রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে। আগামী ৩ মার্চ হোম অফ ক্রিকেটে দিবা-রাত্রির ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশেষ আসরের।

এবারের বিসিএলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে অধিনায়কত্ব বণ্টন করা হয়েছে। সাউথ জোনের নেতৃত্ব দেবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নর্থ জোনের হাল ধরবেন নাজমুল হোসেন শান্ত এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহিদুল ইসলাম অঙ্কন। নির্বাচনী বিরতি আর দীর্ঘ ছুটির পর এই বিসিএলই হতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের মূল মঞ্চ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিসিএলে বিশ্রামে তাসকিন আহমেদ

আপডেট সময় ০৩:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬