ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বাঁচামরার লড়াইয়ের আগে অস্ট্রেলিয়া দলে বড় তারকা

ইনজুরিতে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের শূন্যতা পূরণ করল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে স্টিভ স্মিথকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ (সোমবার) শ্রীলঙ্কার বিপক্ষে সন্ধ্যার ম্যাচে প্রয়োজনে তাকে নামানো যাবে।

জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে হেরে গিয়ে খাদের কিনারায় অস্ট্রেলিয়া। আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে তাদেরকে। নয়তো নিজেদের শেষ ম্যাচে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। এই সঙ্কটময় মুহূর্তে বড় তারকাকে ডাকল অস্ট্রেলিয়া।

আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের আগে চোট পান মিচেল মার্শ। তারপর স্মিথকে উড়িয়ে আনা হয়। দলের সঙ্গেই তিনি পাল্লেকেলেতে শেষ দুটি গ্রুপ ম্যাচ খেলতে চলে এসেছেন।

শ্রীলঙ্কা ম্যাচের আগে রোববার অনুশীলন করেছেন স্মিথ। তবে তিনি খেলবেন কি না সেই ব্যাপারে নিশ্চিত করা হয়েছিল। মার্শ নেট সেশনে লম্বা সময় অনুশীলন করেছেন এবং সেরে ওঠার লড়াইয়ে ইতিবাচক সাড়া দিচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে হাতে আঘাত পেলেও মার্কাস স্টয়নিস সুখবর পেয়েছেন। তার ইনজুরি গুরুতর নয়।

টুর্নামেন্ট শুরুর আগেই হ্যাজেলউড ছিটকে যান। অ্যাশেজ থেকে ছিটকে যাওয়া হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার পথে গোড়ালির সমস্যায় পড়েন এই পেসার। তার বিশ্বকাপও শেষ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার স্থলাভিষিক্ত ঘোষণা করেছিল না অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি। ২০২৪ সালে স্মিথ সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তবে সবশেষ বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ৫৯.৮০ গড়া ও ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে স্মিথের গড় ২৪.৮৬। স্ট্রাইক রেট ১২৫.৪৫। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ খেলার পর লিগ ও ফ্র্যাঞ্চাইজিতে তিনি ৪৯.৭৩ গড় ও ১৫৬.১৯ গড়ে রান করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বাঁচামরার লড়াইয়ের আগে অস্ট্রেলিয়া দলে বড় তারকা

আপডেট সময় ০২:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬