ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

মাগুরা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর, সম্পাদক টগর

মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) মাগুরা জেলা আইনজীবী সমিতির বার ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেহেদি হাসান লিপন। যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে
অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী নির্বাচিত হন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তাসলিমা আক্তার পপি।

এছাড়া হিসাবরক্ষক পদে অ্যাডভোকেট রেজাউল ইসলাম, গ্রন্থাগারিক পদে অ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের স্বার্থ রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বার-এর সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

মাগুরা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর, সম্পাদক টগর

আপডেট সময় ১২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬