ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

রমজানে মুসল্লিদের জন্য উন্মুক্ত হচ্ছে তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫৮ বার পড়া হয়েছে

দীর্ঘ চার বছরের সংস্কার কাজ শেষে এবার রমজানে খুলে দেওয়া হচ্ছে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের এদিরনে শহরের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ। স্থানীয় মুসল্লি ও দেশ-বিদেশের দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত করা হয়েছে এই ঐতিহ্যবাহী স্থাপনা।

তুরস্কের এদিরন শহরে অবস্থিত সেলিমিয়ে মসজিদের সংস্কারকাজ শুরু হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। চার বছরের সংস্কার কাজ শেষে রমজান উপলক্ষে ইবাদতের জন্য উন্মুক্ত করা হচ্ছে মসজিদটি। একই সময়ে নতুন করে সাজানো হয়েছে সেলিমিয়ে স্কয়ার।

এদিরনের প্রাদেশিক মুফতি এরকান আকসু বলেন, প্রায় চার বছর ধরে সংস্কারের আওতায় ছিল সেলিমিয়ে মসজিদ। মসজিদটি পুনরায় উদ্বোধনের অপেক্ষায় আছি আমরা সবাই। এখানে নামাজ আদায়, জুমার খুতবা, দ্বীনি আলোচনা, তারাবিহ নামাজ ও কোরআন তিলাওয়াতের জন্য আমরা গভীর আগ্রহ ও আবেগ নিয়ে অপেক্ষা করছি।

বিশ্বখ্যাত স্থপতি মিমার সিনানের নকশায় নির্মিত সেলিমিয়ে মসজিদটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। প্রতি বছর এই মসজিদ দেখতে আসেন এক মিলিয়নেরও বেশি দর্শনার্থী।

সংস্কারকাজের অংশ হিসেবে মসজিদের ছাদে সিসার আবরণ, পাথরের মেরামত, চারটি মিনারের স্ক্যাফোল্ডিং অপসারণসহ কাঠের দরজা ও জানালার সংরক্ষণ ও সংস্কার সম্পন্ন করা হয়েছে। মূল গম্বুজের অলঙ্করণ সংস্কার নিয়ে বিতর্ক ও আইনি প্রক্রিয়া হলেও শেষ পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।

এরকান আকসু বলেন, এদিরনের নাম উঠলেই সবার আগে সেলিমিয়ে মসজিদের কথা মনে পড়ে। দেড় বছর আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই এখানে নামাজ আদায় ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের অপেক্ষায় ছিলাম। ইনশাআল্লাহ, রমজানে মুসল্লিদের জন্য উন্মুক্ত হবে মসজিদটি।

রমজান মাস উপলক্ষে সেলিমিয়ে স্কয়ারে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে একটি তাঁবু ও প্রদর্শনী বুথ স্থাপন করা হয়েছে। তুরস্কের বিভিন্ন অঞ্চল থেকে বিশিষ্ট অতিথিরা এতে অংশ নেবেন। সাধারণ মানুষকেও এসব আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বছরের রমজানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রমজান, মসজিদ ও জীবন। এই উপলক্ষে এদিরনের বিভিন্ন মসজিদে ব্যাপক পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছে। ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী গোলাপজল ব্যবহার করে মসজিদগুলো ধৌত করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

রমজানে মুসল্লিদের জন্য উন্মুক্ত হচ্ছে তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ

আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬