ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার হাসপাতালে ভর্তি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮০ বার পড়া হয়েছে

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেতার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন সহশিল্পী শামীম হোসেন। এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের প্রিয় অভিনেতা, ৯০ দশকের সেই পরিচিত মুখ হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন। আমিন।’

চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এই অভিনেতাকে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং তারা আশাবাদী—যথাযথ সেবায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও তার বলা হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে উজ্জ্বল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৩:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬