ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি পেট্রোল ও অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পাম্প মালিক সমিতির চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন গোয়াইনঘাটে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

পাকিস্তান ম্যাচে সম্ভাব্য একাদশ— কঠিন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উদ্দীপনা জাগানিয়া ম্যাচ আজ মাঠে গড়াচ্ছে। কলম্বোতে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলই জয়ের ধারায় থেকে মাঠে নামবে এবং এক দল হারাবে ছন্দ। এই হাইভোল্টেজ ম্যাচের একাদশ নিয়ে স্বাভাবিকভাবে কৌতূহল থাকে।

এই ম্যাচের আগে তারকা ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব জানান— অসুস্থতার কারণে এক ম্যাচ মাঠের বাইরে থাকার পর একাদশে ফিরছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক মারা ওপেনার। তবে স্পিনার কুলদীপ যাদবকে একাদশে রাখার ব্যাপারে চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভারতের অধিনায়ক ও কোচ।

কোচ গৌতম গম্ভীর আক্রমণাত্মক ক্রিকেটে বিশ্বাসী। কন্ডিশন অনুযায়ী তিনি দল সাজান। আর পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো হওয়ায় ভারতের সাবেক ওপেনারের মাথায় আছেন এই স্পিনার। ভেন্যুর পিচ মন্থর হলে কুলদীপ অটোমেটিক চয়েজ। কিন্তু পেস সহায়ক পিচ হলে তাকে বাইরে রাখা হবে ভারতের ট্যাকটিক্যাল সিদ্ধান্ত।

সূর্যকুমারকেও ভাবতে হচ্ছে কুলদীপকে নামাবেন নাকি নামাবেন না। তাকে সিদ্ধান্ত নিতে হবে একজন অতিরিক্ত পেসার নিয়ে দল সাজাবেন নাকি এই স্পিনারকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবেন।

বাবর আজমদের বিরুদ্ধে কুলদীপের রেকর্ড বেশ ভালো। তিন ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি। গত এশিয়া কাপের ফাইনালে এই স্পিনার পাকিস্তানের চার উইকেট পান। পাকিস্তানের মিডল অর্ডারে ভাঙন ধরাতে তার গুগলি হতে পারে মারণাস্ত্র। কিন্তু ব্যাটিংয়ে তার পারফরম্যান্স আহামরি নয়, তাই তাকে নিয়ে ব্যাটিং গভীরতায় কিছুটা শূন্যতা তৈরি হতে পারে। এখন দেখার বিষয়, ভারত ব্যাটিং গভীরতা বাড়াতে তাকে বাদ দেবে নাকি স্পিন দিয়ে পাকিস্তানকে ঘায়েল করতে চাইবে।

এদিকে অভিষেক ফেরায় সাঞ্জু স্যামসন বাদ পড়তে পারে এবং বাঁহাতি ব্যাটারকে ইশান কিষাণের সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে। কিষাণ চমৎকার সময় কাটাচ্ছেন, পাকিস্তানের বিপক্ষে তার খেলা সুনিশ্চিত। তিলক ভার্মাকে তিন নম্বরেই দেখা যাবে এবং সূর্যকুমার ব্যাট করবেন চার নম্বরে।

টুর্নামেন্টে টানা দুটি জয় পেলেও ব্যাটিং লাইনের ধস দেখেছে। বিশেষ করে তাদের মিডল অর্ডার স্পিন মোকাবিলা করতে গিয়ে ধুঁকেছে। পাকিস্তানের বিপক্ষে জিততে হলে মিডল অর্ডারকে বড় ভূমিকা রাখতে হবে। আর এই জায়গায় কার্যকরী অবদান রাখার জন্য আছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। নিজেদের গতিময় বোলিং দিয়েও বল হাতে বড় ভূমিকা পালন করতে পারেন তারা। শেষ দিকে ফিনিশারের কাজ করার জন্য আছেন রিংকু সিং।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীর সঙ্গে শক্তি বাড়াবেন অক্ষর প্যাটেল। কুলদীপও হতে পারেন তার বিকল্প। আর পেস বিভাগে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

পাকিস্তান ম্যাচে সম্ভাব্য একাদশ— কঠিন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে

আপডেট সময় ০২:০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬