সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ভোট দিয়েছেন ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০৩ বার পড়া হয়েছে

খেলার মাঠের ব্যস্ততা ভুলে বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়ালেন ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা। ক্রিকেটের আশরাফুল-তাসকিন থেকে শুরু করে ফুটবলের মোরসালিন সবাই শামিল হলেন ‘নতুন বাংলাদেশ’ গড়ার এই উৎসবে। কারও জন্য এটি ছিল নাগরিক দায়িত্ব পালনের স্বস্তি, আবার তরুণ অনেকের জন্যই ছিল জীবনের প্রথম ভোট দেওয়ার রোমাঞ্চ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ভোট দিয়েছেন ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল কেন্দ্রে। সপরিবারে ভোট দিয়ে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের বাচ্চারা ভোট উপভোগ করছে।

সন্তানকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ছবি: ফেসবুক

৫ আগস্টের সময় আমরা ইংল্যান্ডে ছিলাম। এরপর আমরা সবাই আশা করেছিলাম একটা নতুন বাংলাদেশ হবে। আজ ঈদের মতো লাগছে। পুরো ঢাকা শহর খালি। খুব সুন্দরমতো ভোট দেওয়া হচ্ছে।’

জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের ‘স্বস্তি’

চট্টগ্রাম-১০ আসনের ভোটার হিসেবে জীবনের প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এদিন বেলা ১১টার দিকে কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে যান তামিম। তার সঙ্গী ছিলেন বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

তাসকিন আহমেদ
অন্যদিকে ঢাকা-১৭ আসনের বেঙ্গলি মিডিয়াম হাইস্কুল কেন্দ্রে ভোট দেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ভোট দেওয়া। ইনশাআল্লাহ যেই আসবে সে দেশের জন্য ভালো কিছু করবে।

তাসকিন আহমেদআর যেই আসবেন ক্রিকেটকে আগের থেকে ভালো অবস্থানে নিবেন সেটাই আশা করছি।’

সাব্বির রহমান

সাব্বির রহমান

আতাহার আলী খান
এছাড়া সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান এবং রাজশাহীতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাব্বির রহমান।

আতাহার আলী খান

বন্ধুদের নিয়ে ভোট দিতে গিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ছবি: ফেসবুক
তরুণ ক্রিকেটারদের মাঝে ভোট নিয়ে ছিল বাড়তি উদ্দীপনা। হাতের ইনজুরি নিয়েই জীবনের প্রথম ভোট দিয়েছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়। রংপুরে নিজ এলাকায় ভোট দিয়ে বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

প্রথমবারের মতো ভোট দিয়েছেন জাতীয় দলের উইকেটকিপার নুরুল হাসান সোহান। ছবি: ফেসবুক

উচ্ছ্বসিত জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও পেসার মারুফা আক্তারও। নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়ে সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবার ভোট দিলাম।’ মারুফাও জীবনের প্রথম রায় দিতে পেরে শুকরিয়া আদায় করেন।

ভোট দিয়েছেন নারী ক্রিকেট দলের তারকা রুমানা আহমেদ। ছবি: ফেসবুক

নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদও এবারই প্রথম ভোটার হয়েছেন।

প্রথমবারের মতো ভোট দিয়েছেন জাতীয় দলের তারকা মারুফা আক্তার। ছবি: ফেসবুক

অন্যান্য খেলার তারকারাও পিছিয়ে ছিলেন না। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোশিন আঞ্জুম খিলগাঁও মডেল স্কুলে ভোট দিয়ে বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি, তাই একটু রোমাঞ্চিত।’

জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন ভোট দিতে ছুটে গেছেন নিজ জেলা ফরিদপুরে। ফরিদপুর-৪ আসনের আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি।’ হকি তারকা আমিরুল ইসলামও ফরিদপুর-৩ আসনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। হকি ফেডারেশন ক্যাম্প ছুটি দেওয়ায় খেলোয়াড় ও কোচরা ভোট দিতে পেরেছেন।

তবে আক্ষেপ রয়ে গেছে নারী ফুটবলারদের একটি অংশের। নারী লিগের অঘোষিত ফাইনালে আগামীকাল লড়বে সেনাবাহিনী ও রাজশাহী। তাই ক্যাম্পে থাকায় ঋতুপর্ণা চাকমারা ভোট দিতে পারেননি। তবে লিগের ব্যস্ততা না থাকায় সাবিনা খাতুন ও মাসুরা পারভীনরা ঠিকই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ভোট দিয়েছেন ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা

আপডেট সময় ০৬:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬