সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

দৈনিক আমাদের মাতৃভূমি’র নাম ভাঙিয়ে নির্বাচন কমিশনের কার্ড জালিয়াতির অভিযোগ ভুয়া সাংবাদিক হাবিবুর রহমানের বিরুদ্ধে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১৬ বার পড়া হয়েছে

‘দৈনিক আমাদের মাতৃভূমি’ পত্রিকার নাম ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) কার্ড হাতিয়ে নেওয়া এবং পত্রিকার ভুয়া আইডি কার্ড বানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে মো. হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে দৈনিক আমাদের মাতৃভূমি’ পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও, পত্রিকা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে হাবিবুর রহমান নামে তাদের কোনো সংবাদকর্মী নেই।

প্রাপ্ত তথ্যে জানা যায়, অভিযুক্ত মো. হাবিবুর রহমান প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে নির্বাচন কমিশন থেকে সাংবাদিক বা পর্যবেক্ষকের কার্ড সংগ্রহ করেছেন। তিনি নথিপত্র জালিয়াতি করে নিজেকে ‘দৈনিক আমাদের মাতৃভূমি’র প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে এই কার্ডটি হাতিয়ে নেন। একটি জাতীয় দৈনিকের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় সংস্থাকে বিভ্রান্ত করার এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

নির্বাচনী কার্ড জালিয়াতির পাশাপাশি হাবিবুর রহমানের বিরুদ্ধে আরও গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ‘দৈনিক আমাদের মাতৃভূমি’র লোগো ব্যবহার করে একটি ভুয়া আইডি কার্ড তৈরি করেছেন। অভিযোগ রয়েছে, এই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে গিয়ে নিজেকে প্রভাবশালী সাংবাদিক হিসেবে জাহির করেন। সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে এবং ব্ল্যাকমেইল করে তিনি নিয়মিত চাঁদা দাবি ও অর্থ আদায় করছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

এ বিষয়ে ‘দৈনিক আমাদের মাতৃভূমি’ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানান, মো. হাবিবুর রহমান তাদের পত্রিকার নিয়োগপ্রাপ্ত কোনো সাংবাদিক বা কর্মী নন। তার সাথে পত্রিকার কোনো দাফতরিক সম্পর্ক নেই।

পত্রিকা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “মো. হাবিবুর রহমান আমাদের প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে যে অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড চালাচ্ছে, তার দায়ভার ‘দৈনিক আমাদের মাতৃভূমি’ কর্তৃপক্ষ বহন করবে না। তার এমন কর্মকাণ্ডে পত্রিকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।”

ভুয়া সাংবাদিক হাবিবুর রহমানের প্রতারণা থেকে বাঁচতে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, যদি এই ব্যক্তিকে কোথাও ‘দৈনিক আমাদের মাতৃভূমি’র আইডি কার্ড বা জালিয়াতি করে নেওয়া নির্বাচনী কার্ড ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় বা অর্থ হাসিলের চেষ্টা করতে দেখা যায়, তবে তাকে তৎক্ষণাৎ আটক করে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ করা হলো।

জনস্বার্থে এবং সাংবাদিকতার পবিত্রতা রক্ষার্থে এই প্রতারকের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

দৈনিক আমাদের মাতৃভূমি’র নাম ভাঙিয়ে নির্বাচন কমিশনের কার্ড জালিয়াতির অভিযোগ ভুয়া সাংবাদিক হাবিবুর রহমানের বিরুদ্ধে

আপডেট সময় ০৩:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬